বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল যুদ্ধ চালাবেন নাকি সরে আসবেন, কঠিন সিদ্ধান্তে ট্রাম্প ইরানের হামলায় ৩৩৬৯ ইসরায়েলি আহত ঈদের ছুটি শুরু মঙ্গলবার, টানা ৭ দিন বন্ধ থাকবে সকল অফিস আদালত আইসিইউতে মির্জা আব্বাস, নেওয়া হবে সিঙ্গাপুর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন মির্জা আব্বাস জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত

কুমিল্লায় আধুনিক নগরভবন ও দুটি কলোনি নির্মাণ করা হবে : এমপি বাহার

শাহ ইমরান, জেলা প্রতিনিধি, কুমিল্লা
আপডেট : রবিবার, ১ অক্টোবর, ২০২৩, ৯:২৩ অপরাহ্ন

কুমিল্লা নগর ভবন ও সেবক ভবন নির্মাণে পরামর্শকদের সাথে সভা করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।

রবিবার বেলা ১টায় নগর ভবনের সভাকক্ষে ভবন নির্মাণে পরামর্শক সংস্থা ও সংসদের সাথে ওয়ার্কশপ ও সভা অনুষ্ঠিত হয়।

কুমিল্লা সিটি করপোরেশনের আধুনিক দৃষ্টিনন্দন নগর ভবন নির্মাণে পরামর্শক সংস্থা স্থপতি সংসদ এর উদ্যোগে কুমিল্লা নগরভবন ও সেবক ভবন নির্মাণ করা হবে।

কুমিল্লা সিটি কর্পোরেশনের আধুনিক নগর ভবন ও দুটি আধুনিক সেবক কলোনি ভবন নির্মানকরা হবে। সভায় আধুনিক ভবন নির্মানে পাওয়ার প্লান্ট উপস্থাপন করেন পরামর্শক সংস্থা স্থপতি সংসদের প্রকৌশলী আব্দুলকাদের।

সভার প্রধান অতিথি এমপি বাহার বলেন, কুমিল্লা সিটি করপোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান।একটি স্বপ্ন নিয়েআমি সিটি করপোরেশন করেছি। তিনি বলেন পরিপূর্ণভাবে আত্মনির্ভরশীল হয়ে কুমিল্লার মানুষের কাজ করবে সিটিকরপোরেশন আধুনিক একটি নগরভবন নির্মান হলে সিটি কর্পোরেশনের চেহারা পাল্টে যাবে। একইসাথে পরিচ্ছন্ন কর্মীদের জন্যযে সেবক ভবন নির্মাণ হবে সেটি যেন হরিজনদেরও রাখা যায় সেদিকেও লক্ষ রাখতে বলেন এমপি বাহার। এমপি বাহার স্থপতি সংসদকে ধন্যবাদ জানান সুন্দর পরিকল্পনা প্রদন করার জন্য।

সভায় স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা সিটি করপোরেশন মেয়র আরফানুল হক রিফাত, সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ছামছুল আলম।

উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী গৌতম প্রসাদ চৌধুরী, নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূইয়া, স্থপতি সংসদেরপ্রকৌশলী–কর্মকর্তা, সিটি কর্পোরেশনের অন্যান্য প্রকৌশলী–কর্মকর্তা, সাধারণ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর, প্রিন্ট ওইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর