বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

ফেনী সদর উপজেলায় শিক্ষার্থী, নারী ও কৃষকদের উপহার প্রদান

ফেনী প্রতিনিধি
আপডেট : সোমবার, ২ অক্টোবর, ২০২৩, ৬:২৫ অপরাহ্ন

জেলায় আজ সদর উপজেলা পরিষদের উদ্যোগে বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে বাইসাইকেল ও নারীদের মধ্যে উপহার হিসাবে  সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
অন্যদিকে, প্রান্তিক কৃষকদের কৃষি উপকরণ এবং বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে ক্রীড়া সামগ্রী উপহার দেওয়া হয়েছে।
আজ সোমবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রায় একহাজার ব্যক্তি ও সংগঠনের মধ্যে এ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনীর জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার জাকির হাসান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন পাটোয়ারী।
এসময় সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করিম উল্ল্যাহ বিকম, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান একে শহীদ উল্ল্যাহ খোন্দকার ও মহিলা ভাইস চেয়ারম্যান জোৎস্না আরা জুসি, কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল জানান, প্রায় ৫০লাখ টাকা ব্যয়ে উপহার হিসাবে ২২০ জন ছাত্রীকে বাইসাইকেল, ১৫০ জন কৃষককে ফসলে ঔষধ ছিটানোর যন্ত্র, একশ’ জন অস্বচ্ছল নারীকে সেলাই মেশিন, ছয়শ’ ব্যাক্তি ও সংগঠনের মধ্যে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর