বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

ময়মনসিংহে শীতবস্ত্র বিতরণ করলো স্বেচ্ছাসেবক লীগ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪, ১০:৫৩ পূর্বাহ্ন

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে সহস্রাধিক শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) বিকাল ৫ টায় ময়মনসিংহ মহানগরের আকুয়া হাজী বাড়ি মসজিদ প্রাঙ্গণে ও সন্ধা ৬ টায় নতুন বাজার মোড়ে এবং সন্ধ্যা ৭ টায় সদর উপজেলা চর নীলক্ষীয়া ইউনিয়নের সাহেব কাচারী বাজারে অসহায় শীতার্ত মানুষের মাঝে সহস্রাধিক শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আফজলুর রহমান বাবু।

তিনি বলেন, স্বেচ্ছাসেবকলীগ একটি সেবাধর্মী মানবিক সংগঠন। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে সারাদেশে স্বেচ্ছাসেবক লীগ অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের কাজ শুরু করেছে। স্বেচ্ছাসেবক লীগ মানবিক সেবা নিয়ে সবসময় মানুষের পাশে ছিল ভবিষ্যতেও থাকবে। তিনি বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান বাবু, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ভারপ্রাপ্ত সভাপতি উত্তম চক্রবর্তী রকেট, ময়মনসিংহ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল আউয়াল মিন্টু, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক তানজির আহমেদ রাজিব ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আজিজুর রহমান ইমন, মহানগর যুবলীগ নেতা রাফিউল আদনান প্রিয়ম, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আল আমিন রনি,সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি প্রকৌশলী রাজিবুল আলম বিপ্লব, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সাগর, সহ সভাপতি শাহীন আলম, যুগ্মসাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নয়ন, ছাত্রলীগ নেতা আমানুর রহমান শৈবাল, আফনান তাহা প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর