বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের ভিশন তুলে ধরবেন প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটির সুযোগ জ্বালানি খাতে শেভরনের আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ হজ কার্যক্রমে অংশ নিতে অনুমতি পেল ৭০২ এজেন্সি ঢাকা উত্তর সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন বিদ্যুৎ সংকট কৃত্রিমভাবে তৈরি বলে মনে হচ্ছে : রিজভী ওমেন্স ফান্ড এশিয়া লিগ্যাল ফেলোশিপ পেলেন বাংলাদেশী আইনজীবী ইফাত হাসান শাম্মি অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ

লক্ষ্মীপুর মডেল স্কুল এন্ড কলেজ ও আলিম মাদ্রাসার মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফয়সাল কবির, লক্ষ্মীপুর
আপডেট : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ১১:৫৪ অপরাহ্ন

লক্ষ্মীপুর মডেল স্কুল এন্ড কলেজ এবং লক্ষ্মীপুর মডেল আলিম মাদ্রাসার উদ্যোগে অভিভাবক সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১০ টায় লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সংলগ্ন প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

লক্ষ্মীপুর মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আ.ন.ম ইব্রাহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর মডেল স্কুল এন্ড কলেজ এবং লক্ষ্মীপুর মডেল আলিম মাদ্রাসার সভাপতি মিজানুর রহমান ভুঁইয়া।

এসময় প্রধান অতিথির বক্তৃতায় তিনি লক্ষ্মীপুর মডেল স্কুল এন্ড কলেজ এবং লক্ষ্মীপুর আলিম মাদ্রাসা প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জানান। পরে লক্ষ্মীপুর মডেল স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের জন্য ২৫ টি কম্পিউটার সহ একটি কম্পিউটার ল্যাব এর উদ্বোধন করা হয়।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন ভূঁইয়া, লক্ষ্মীপুর মডেল স্কুল এন্ড কলেজ এবং লক্ষীপুর মডেল আলিম মাদ্রাসার সহ-সভাপতি আব্দুল আজিম শাকিল, সাংবাদিক শাখের মোহাম্মদ রাসেল সহ প্রতিষ্ঠানের পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর