রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে মার্কিন ভিসার আবেদন বাতিল হতে পারে সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়: তথ্য উপদেষ্টা আজ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২৭ ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের ‘সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার’ পিজিডি-এইচআরএম কোর্সে অনন্য কৃতিত্বের সাথে ৩.৮৩ সিজিপিএ পেলেন প্রভাষক রেজাউল হায়াত শান্ত মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক হজ নিবন্ধনের সময় শেষের পথে, পূরণ হচ্ছে না কোটা অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী জাতিসংঘে খামেনির ছবি তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট “আইনের শাসন, ক্ষমতা, বিচারহীনতা ও নাগরিক নিরাপত্তা: কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ?”

শেষ শ্রদ্ধায় সিক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি এম এ কুদ্দুস

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ১৫ জুলাই, ২০২৩, ২:৫৫ অপরাহ্ন

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি ও কার্টুনিস্ট এম এ কুদ্দুসের জানাজা সম্পন্ন হয়েছে। জাতীয় প্রেসক্লাবের ইমাম মাওলানা মনিরুজ্জামান এ জানাজা পরিচালনা করেন। জানাজা শেষে তার মরদেহে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।

শনিবার জোহরের নামাজের পর জাতীয় প্রেসক্লাব চত্বরে তার জানাজা শেষে এ শ্রদ্ধা জানানো হয়।

আজ সকাল সাড়ে ৮টার দিকে শাহীনবাগের বাসায় স্ট্রোক করে কুদ্দুসের মৃত্যু হয়।

গুণী এই কার্টুনিস্টের জানাজায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী বলেন, এম এ কুদ্দুস একজন সৎ ও ভালো মানুষ ছিলেন। আপনাদের কাছে তার জন্য দোয়া চাই, যাতে আল্লাহ তাকে বেহেস্ত নসিব করেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোরসালিন নোমানী, সম্পাদক মাইনুল হাসান সোহেল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেনসহ অনেকে৷

জানাজা শেষে এম এ কুদ্দুসের মরদেহে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, সাপ্তাহিক একতা পত্রিকা, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, দৈনিক সংবাদ,  বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র, ঢাকাস্থ রাজবাড়ী সাংবাদিক সমিতি, সাউথ বাংলা ফটো জার্নালিস্ট অ্যাসোশিয়েশনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

এম এ কুদ্দুস মৃত্যুর আগ পর্যন্ত দৈনিক সংবাদের কার্টুনিস্ট হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি দৈনিক ইত্তেফাকে কর্মরত ছিলেন। তার জন্মস্থান রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে।

পত্রিকায় কার্টুন এঁকে এম এ কুদ্দুস সুনাম কুড়িয়েছিলেন। তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজে শোকের ছায়া পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকে তাকে স্মরণ করছেন। শোক জানাচ্ছেন।

তার মৃত্যুতে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বিএফইউজে সভাপতি ওমর ফারুক, ডিইউজে সভাপতি সোহেল হায়দারসহ অন্যরা গভীর শোক প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর