বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

শোষণ নির্যাতনের জন্যই আ’লীগের পতন হয়েছে : জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৫৩ অপরাহ্ন

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আওয়ামী লীগ দেশে বৈষম্য সৃষ্টি করেছিল। শোষণ ও নির্যাতনের জন্যই তাদের পতন হয়েছে। কোনো রাজনৈতিক দলের আন্দোলনে নয়, সরকারের পতন হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অন্দোলনে।

সোমবার জাপার বনানী কার্যালয়ে জাতীয় ছাত্র সমাজের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেছেন জি এম কাদের। তিনি বলেন, সাধারণ মানুষের ধারণা ছাত্ররা রাজনীতিতে আসতে চায় না। কেউই বুঝতে পারেনি ছাত্ররা এতটা রাজনীতি সচেতন। অভ্যুত্থান প্রমাণ করেছে ছাত্ররা আমাদের চেয়ে বেশি রাজনীতি বোঝে।

তিনি আরও বলেন, ‘আমরা এখনই নির্বাচন চাই না। কারণ ভালো নির্বাচন অতীতে হলেও, ভালো সরকার হয়নি। এবার ভালো নির্বাচনের পর ভালো সরকার চাই।’

ছাত্র সমাজের সভাপতি আল মামুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তৃতা করেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর