বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

সড়কে চার ছাত্রলীগ কর্মীর মৃত্যুর ঘটনায় মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

নয়াকণ্ঠ প্রতিবেদক
আপডেট : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪, ১:৪৭ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রলীগের ৪ কর্মী/কোলাজ

সিলেটের জৈন্তাপুর উপজেলায় গাড়ি খাদে পড়ে চার ছাত্রলীগ কর্মীর মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখার জন্য পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে প‌রিবহন ও সেতু মন্ত্রণাল‌য়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা প্রশাসনের এডিএম ইমরুল হাসান।

শনিবার (২০ জানুয়ারি) গঠিত এই ক‌মি‌টির সদস্যরা হলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ইমরুল হাসান, বিআর‌টিএ সিলেটের সহকারী প‌রিচালক রিয়াজুল ইসলাম এবং জেলা পু‌লিশ, সি‌ভিল সার্জন এবং ফায়ার সা‌র্ভিস কার্যালয়ের একজন করে প্রতিনিধি।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান বলেন, “পাঁচ কার্যদিবসের মধ্যে দুর্ঘটনার সার্বিক বিষয় তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য কমিটিকে বলা হয়েছে। আমরা আদেশ পাওয়ার পরপরই কাজ শুরু করেছি।”

এর আগে, শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে সিলেট-তামাবিল সড়কের বাংলাবাজার ২ নম্বর লক্ষ্মীপুর বায়তুল জামে মসজিদের সামনে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে জলাশয়ে পড়ে গেলে চারজন নিহত হন।

নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার নিজপাট লামাপাড়া গ্রামের জুবায়ের আহসান (২৬), নিজপাট তোয়াসীহাটি গ্রামের নেহাল পাল (২৫), নিজপাট পানিহারাহাটি গ্রামের মেহেদী হোসেন তমাল (২৪) ও নিজপাট জাঙ্গালহাটি গ্রামের সুমন আহমদ (২৫)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর