সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না : উপদেষ্টা ফরিদা আখতার ভোটের দিন ৫ ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা বাংলাদেশ টাইমসের সাংবাদিক তুলে নেওয়ার ঘটনায় জাতিসংঘের উদ্বেগ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ইতিহাসের সবচেয়ে নিরাপদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে : আইজিপি নির্বাচন ও গণভোট উপলক্ষে ৪ দিন বন্ধ থাকছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব না দিলে ৭ বছরের জেল সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ নিরাপদ বাংলাদেশ গঠনে আগামী নির্বাচনে দেশবাসীর সমর্থন চেয়েছেন তারেক রহমান ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’: নতুন বাংলাদেশের রূপরেখা দিলেন জামায়াত আমির জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬ জারি জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই ছিল শ্রীকৃষ্ণের মূল দর্শন : রওশন এরশাদ

নয়াকণ্ঠ প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩, ৩:৫৯ অপরাহ্ন

বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, ‘শ্রীকৃষ্ণের একমাত্র লক্ষ্য ছিল সমাজে সাম্য ও ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে মানুষে মানুষে ভ্রাতৃত্ব স্থাপন। আজীবন শান্তি, মানবপ্রেম ও ন্যায়ের পতাকা সমুন্নত রেখেছেন শ্রীকৃষ্ণ।’

তিনি আরও বলেন, ‘সমাজ থেকে অন্যায়–অবিচার, অত্যাচার, নির্যাতন, জুলুম ও হানাহানি দূর করে মানুষে মানুষে অকৃত্রিম ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই ছিল শ্রীকৃষ্ণের মূল দর্শন।’

শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন জন্মষ্টমী’ উপলক্ষে এক বাণীতে এসব কথা বলেন রওশন এরশাদ।

তিনি বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের ঐতিহ্য। আবহমান কাল থেকে এ দেশের সব ধর্মের অনুসারী পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করে আসছে। এই ঐতিহ্য আমাদের অক্ষুণ্ন রাখতে হবে।’

শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা বাঙালির হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে মনে করেন বিরোধীদলীয় নেতা ।

রওশন এরশাদ আরও বলেন, ‘সনাতন ধর্মের গুরুত্ব অনুধাবন করে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ জন্মাষ্টমীতে সরকারি ছুটি ঘোষণা করেন।’

বিরোধীদলীয় নেতা আশা করেন, জন্মাষ্টমী উৎসব শ্রীকৃষ্ণের ভক্তগণকে তার জীবনাদর্শ অনুসরণ করতে আরও অনুপ্রাণিত করবে।

জন্মাষ্টমী উপলক্ষ্যে দেশের নাগরিকদের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন রওশন এরশাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর