শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি হেপাটাইটিস এ-তে আক্রান্ত ডিজে সনিকা মির্জা আব্বাসের সুস্থতাকে বিষ্ময়কর হিসেবে দেখছেন ডাক্তাররা : আফরোজা আব্বাস ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট চাঁদপুরে বিশাল জনসভা: বিভিন্ন সংগঠনের যোগদান, খাল খনন কর্মসূচি ও ফ্যামিলি কার্ডের উদ্বোধন দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমন্ত্রী ফ্রিজে কাটা তরমুজ রাখলে মানতে হবে যেসব নিয়ম স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, নেই বিদেশে যেতে বাধা

কুবিতে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ভলেন্টিয়ারস প্রোগ্রামের লেকচার সেশন ও কর্মশালা

আবু শামা, কুবি প্রতিনিধি
আপডেট : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩, ৮:০৯ অপরাহ্ন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইউনেস্কো কর্তৃক অনুমোদিত সংস্থা ‘পারসিভ’ এর ‘নগর উপাখ্যান’ বিভাগ ও প্রত্নতত্ত্ব বিভাগের যৌথ আয়োজনে ‘ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ভলেন্টিয়ারস প্রোগ্রাম- ২০২৩’ শীর্ষক লেকচার সেশন ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে দ্বিতীয়বারের মতো আয়োজিত এ প্রোগ্রামের এবারের প্রতিপাদ্য ছিল ‘ইন্টারপ্রিটেশন অব দা টেরাকোটা প্লাক অব দা বুদ্ধিস্ট বিহার অ্যাট পাহাড়পুর, বাংলাদেশ।’

মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল ১১ টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ৫০১ নাম্বার কক্ষে লেকচার সেশন অনুষ্ঠিত হয়। এতে “ট্রানজিশন ফ্রম বুদ্ধিজম টু ইসলাম” বিষয়ে লেকচার প্রদান করেন প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ এবং “হেরিটেজ ম্যানেজমেন্ট অব বাংলাদেশ” বিষয়ে লেকচার প্রদান করেন সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান…..

এসময় প্রত্নতত্ত্ব বিভাগের হযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. এন এম রবিউল আউয়াল চৌধুরী, পারসিভ এর প্রতিষ্ঠাতা ও সিইও ফাতিহা পলিন, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ভলেন্টিয়ারস প্রোগ্রাম এর বিভিন্ন দেশের ভলান্টিয়ারবৃন্দ এবং প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

পরে দুপুর দুইটায় কুমিল্লার বিজয়পুরের মৃৎশিল্প পল্লী পরিদর্শন ও টেরাকোটা তৈরি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ ভলান্টিয়ারস প্রোগ্রাম তরুণদের বিশ্ব ঐতিহ্যের সুরক্ষা, সংরক্ষণ ও প্রচারে সক্রিয় ভূমিকা পালনে উৎসাহিত করার জন্য কাজ করে। সারা বিশ্বে ইউনেস্কো অনুমোদিত ৩৩টি দেশের মোট ৫৮টি সংস্থা এই প্রোগ্রামটি পরিচালনার দায়িত্বে থাকেন। বাংলাদেশ থেকে অনুমোদিত সংস্থা ‘পারসিভ’ এর ‘নগর উপাখ্যান’ বিভাগ এবার দ্বিতীয় বারের মতো ১০ দিন ব্যাপী নানা কর্মসূচীর মাধ্যমে প্রোগ্রামটি আয়োজন করতে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর