শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি হেপাটাইটিস এ-তে আক্রান্ত ডিজে সনিকা মির্জা আব্বাসের সুস্থতাকে বিষ্ময়কর হিসেবে দেখছেন ডাক্তাররা : আফরোজা আব্বাস ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট চাঁদপুরে বিশাল জনসভা: বিভিন্ন সংগঠনের যোগদান, খাল খনন কর্মসূচি ও ফ্যামিলি কার্ডের উদ্বোধন দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমন্ত্রী ফ্রিজে কাটা তরমুজ রাখলে মানতে হবে যেসব নিয়ম স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, নেই বিদেশে যেতে বাধা

কুমিল্লার মুরাদনগরে উন্নয়ন ও শান্তি সমাবেশ

শাহ ইমরান, জেলা প্রতিনিধি, কুমিল্লা
আপডেট : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ৫:৪৬ অপরাহ্ন

কুমিল্লার মুরাদনগরে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মুরাদনগর উপজেলা চেয়ারম্যান ডক্টর আহসানুল আলম সরকার কিশোর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মান্নান জয়,সাধারন সম্পাদক রৌশন আলী মাষ্টার, মেঘনা উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, চান্দিনা উপজেলা চেয়ারম্যান তপন বকসী, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডাক্তার তাহসিন বাহার সূচনা, চান্দিনা পৌর মেয়র শওকত ভূইয়াসহ অন্যরা।

বাংলাদেশ আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বলেছেন, অতীতে বিএনপি যখন আন্দোলনের ডাক দিতো, তখন হাসপাতালের বার্ণ ইউনিটগুলোতে কান্নার রোল বেড়ে যেত। আবারও তারা আন্দোলনসহ বিভিন্ন হুমকি দামকি দিচ্ছে। বাংলাদেশ আওয়ামীলীগ দেশের জনগনকে নিয়ে তা মোকাবেলা করবে। এখন আর আগের দিন নাই। জিয়া, এরশাদ, খালেদা জিয়াসহ অতীতের সকল সরকারের অপকৌশল মোকাবেলা করে তাদের ক্ষমতা থেকে টেনে নামিয়েছে আওয়ামীলীগ। আওয়ামীলীগকে ভয় দেখিয়ে লাভ নাই। দেশের উন্নয়নে শেখ হাসিনা সরকারের বিকল্প নাই। দেশের জনগন আবারো এ সরকারকে ক্ষমতায় আনবে।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে উত্তর জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর