রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

পবিত্র ঈদ-ই মীলাদুন্নবী উদযাপন উপলক্ষ্যে কুমিল্লায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

শাহ ইমরান, জেলা প্রতিনিধি, কুমিল্লা
আপডেট : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ৫:৫৫ অপরাহ্ন

পবিত্র ঈদ-ই মীলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষ্যে কুমিল্লায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করে কুমিল্লা কেন্দ্রীয় ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটি।

উদযাপন কমিটির সহসভাপতি মো. মাইনুল হাসান লেহিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা মোহাম্মদ আবদুল মতিন, অর্থ সম্পাদক খলিফায়ে গাউসুল আজম শাহ মোহাম্মদ আলমগীর খান মাইজভান্ডারি, কুমিল্লার প্রেস ক্লাবের সভাপতি লুৎফুর রহমান, জশনে জুলুছ কমিটির আহ্বায়ক খাদেম মো. ফিরোজ, দপ্তর সম্পাদক ইউনুস বখশি ও উদযাপন কমিটির প্রচার সম্পাদক মানিক মিয়া খন্দকার মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা বেলায়েত হোসাইন চিশতী, মাওলানা আব্দুল কাদের খান ও সাংবাদিক দেলোয়ার হোসেন জাকির প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন , কুমিল্লার প্রেস ক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, সাংবাদিক সাদিক হোসেন মামুন, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ বাহার রায়হান, সদস্য ওমর ফারুকী তাপস, আবদুল জলিল, মনির হোসেনসহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় জানানো হয়, আগামী বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে (বাদ আসর) কুমিল্লা নগরীর বিভিন্ন মহল্লা, মসজিদ, খানকা শরিফ ও দরবার শরিফ থেকে যার যার নেতৃত্বে জুলুল সহকারে কুমিল্লা টাউন হল মাঠে প্রবেশ করবে। পরে বাদ মাগরিব টাউন হল মাঠ থেকে মূল জুলুছ বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাতে একই স্থানে মাহফিল অনুষ্ঠিত হবে। এতে জসনে জুলুছ কমিটির সভাপতি কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাতসহ প্যানেল মেয়রগণ উপস্থিত থাকবেন। বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবীর খবর সকল মিডিয়ায় প্রচারের উদাত্ত আহবান জানান।

মতবিনিময় সভা শেষে দোয়া ও মিলাদ কায়েমের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর