শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি হেপাটাইটিস এ-তে আক্রান্ত ডিজে সনিকা মির্জা আব্বাসের সুস্থতাকে বিষ্ময়কর হিসেবে দেখছেন ডাক্তাররা : আফরোজা আব্বাস ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট চাঁদপুরে বিশাল জনসভা: বিভিন্ন সংগঠনের যোগদান, খাল খনন কর্মসূচি ও ফ্যামিলি কার্ডের উদ্বোধন দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমন্ত্রী ফ্রিজে কাটা তরমুজ রাখলে মানতে হবে যেসব নিয়ম স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, নেই বিদেশে যেতে বাধা

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিবৃতি নিয়ে কথা বললেন এমপি বাহার

শাহ ইমরান, জেলা প্রতিনিধি, কুমিল্লা
আপডেট : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, ৫:৫৯ অপরাহ্ন

সম্প্রতি পুজামন্ডপ ও মাদক নিয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিবৃতি নিয়ে কথা বলেছেন কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।

তিনি বলেন, তারা যাচাই বাচাই না করে আমার বিরুদ্ধে বিবৃতি দিয়েছে। পুজামন্ডপ ও মাদক নিয়ে আমার খন্ডিত বক্তব্য প্রচার করে করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করছে। ঘোলা পানিতে মাছ শিকার করে কুমিল্লার তথা দেশের রাজনীতিকে ঘোলা করতে চাইছে। তিনি বলেন কুমিল্লায় মাদকমুক্ত পূজা হবে। কোন মাদকাসক্ত যদি মাতলামী করতে মন্ডপে আসে তাকে পুলিশে দেয়া হবে।

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা টাউন হল মিলনায়তনে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, কুমিল্লা মহানগর শাখা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শান্তিপূর্ণ কুমিল্লা অশান্ত করার ষড়যন্ত্রে লিপ্ত কিছু স্বার্থান্বেষী মহল শারদীয় দুর্গাপুজা নিয়ে সতানত ধর্মাবলম্বী সম্প্রদায়ের মাঝে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে এ মতবিনিময় সভার আয়োজ করা হয়।

কুমিল্লা মহানগর পুজা উদযাপন পরিষদের সভাপতি শিব প্রসাদ রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অচ্যিন্ত দাস টিটুর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, কান্তি রাহা, পাপড়ী বসু প্রমুখ হিন্দু নেতৃবৃন্দ। সভায় কুমিল্লা মহানগরীর ৯১টি পুজা মন্ডপের নেতৃবৃন্দ ও কুমিল্লা মহানগর পুজা উদযাপন পরিষদের সকল নেতৃবৃন্দ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর