বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে: মির্জা ফখরুল চিফ প্রসিকিউটরের পদ হারাচ্ছেন তাজুল ইসলাম, আসতে পারেন যিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ড. ইউনূসের অভিনন্দন জামায়াত আমিরকে ড. ইউনূসের অভিনন্দন: ‘দায়িত্বশীল রাজনৈতিক শিষ্টাচারের’ প্রশংসা তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন ‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দু’পক্ষের সংঘর্ষে ৭০ বছরের বৃদ্ধ নিহত

শাহীনুর তানভীর (ব্রাহ্মণবাড়িয়া)
আপডেট : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ১২:৫০ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টেঁটাবিদ্ধ হয়ে আরফোজ আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আরফোজ আলী স্থানীয় মৃত ফুল মিয়ার ছেলে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। গুরুতর আহত ফারুক মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দেওড়া গ্রামের মেঘুরহাটি এলাকার একটি জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে দানা মিয়া ও শিপন গোষ্ঠীর মধ্যে বিরোধ চলছিল। গত ১৫ নভেম্বর থেকে এ বিরোধকে কেন্দ্র করে কয়েক দফা উত্তেজনা সৃষ্টি হয়। এর ধারাবাহিকতায় রোববার সন্ধ্যায় দুই পক্ষের লোকজন টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে দানা মিয়া গোষ্ঠীর আরফোজ আলী টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, “দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নিহতের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর