বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ছিনতাইকারী ও সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে ‘অ্যাগ্রেসিভ পুলিশিং’ করা হবে : র‍্যাব স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রুমিনের প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল দল নয়, দেশের জন্য কাজ করুন : সাংবাদিকদের প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন ভাবমূর্তি ও ১৭ বছরের ত্যাগ: ফতেপুরে আলোচনায় যুবনেতা আসাদ ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জের লেকে গোসল করতে নেমে দুই শিশু সহ একই পরিবারের তিনজনের মৃত্যু ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

ভোটাররা আগের রাতে ভোট বিক্রি করে: হাসনাত আবদুল্লাহ

নয়াকণ্ঠ রিপোর্ট
আপডেট : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৭:১২ অপরাহ্ন
পথসভায় বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

নেতারা টেন্ডারবাজি করে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন,
নেতারা রাস্তার টাকা খেয়ে ফেলে। আমাদের দেশের নেতারা টেন্ডারবাজি করে।
তিনি বলেন, আমাদের দেশের নেতারা গরিবের সম্পদ লুট করে। আর ভোটাররা আগের রাতে ভোট বিক্রি করে দেয়। আপনি যোগ্য নেতৃত্ব নির্বাচনের আগে নিজে যোগ্য ভোটার হওয়া উচিত।
চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার অলি খাঁ মসজিদ মোড়ে মঙ্গলবার (২৭ মে) বিকেলে পথসভায় তিনি এসব কথা বলেন।
পথসভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু ও মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় সংগঠক আরমান হোসেন উপস্থিত ছিলেন।
এনসিপির এই মুখ্য সংগঠক বলেন, মার্কা দেখে ভোট দেওয়ার প্রয়োজন নেই। যে সবার সেবা করবে তাকে আপনারা ভোট দেবেন। আগামী নির্বাচনে আপনারা যোগ্য নেতৃত্বকে ভোট দেবেন। যদি দেখেন এনসিপি থেকে যোগ্য নেতৃত্ব নাই আপনাদের ভোট দেওয়ার প্রয়োজন নেই।
হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের সচেতন হতে হবে। নিজেরা যদি দুর্নীতি না করি তাহলে আমাদের নেতা কখনও দুর্নীতিবাজ হতে পারবে না। আর আগের মতো যদি ভোট বিক্রি করে দেই, তাহলে ৫ বছর আমাকে নির্যাতন করবে, জুলুম করবে, আমি মুখ ফুটে একটা কথা বলতে পারবো না। সেজন্য আমাদেরকে আগে সচেতন হতে হবে।
দুর্নীতিবিরোধী অভিযান আমাদের পরিবার থেকে শুরু হবে জানিয়ে তিনি বলেন, আমার বাবার ইনকামের স্বচ্ছতা আছে কিনা সেই প্রশ্ন করার সৎ সাহস থাকতে হবে। আপনার বাবার বেতন ৪০ হাজার টাকা। বাসা ভাড়া দিচ্ছে ২৫ হাজার টাকা, আপনাকে আইফোন কিনে দিচ্ছে দেড় লাখ টাকার। আপনার বাবার ইনকামকে যদি প্রশ্ন করতে না পারেন, তাহলে আপনার যথাযথ শিক্ষা এখনও পর্যন্ত হচ্ছে না।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, স্বপ্নটাকে অনেক বড় করতে হবে অনেক বড়। ক্ষমতাকে প্রশ্ন করা শিখতে হবে। আমরা আমাদের এই দেশটাকে আর কখনো কোনো ফ্যাসিবাদির হাতে তুলে দেব না। আমরা চাই না, আমাদের কোনো ভাই-বোন আবার রাস্তায় নামুক আর তাকে গুলি করে হত্যা করা হোক। আমরা চাই আমাদের রাজনীতিবিদ হবেন তারা, যারা শিক্ষিত, যারা মার্জিত, যাদের ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কমিটমেন্ট রয়েছে। রাজনীতিকে যারা পেশা বানিয়েছে তাদের রাজনীতি করার কোনো প্রয়োজন নাই। রাজনীতি কোনো প্রাপ্তির জায়গা নয় রাজনীতি হচ্ছে দেওয়ার জায়গা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর