শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে: মির্জা ফখরুল চিফ প্রসিকিউটরের পদ হারাচ্ছেন তাজুল ইসলাম, আসতে পারেন যিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ড. ইউনূসের অভিনন্দন জামায়াত আমিরকে ড. ইউনূসের অভিনন্দন: ‘দায়িত্বশীল রাজনৈতিক শিষ্টাচারের’ প্রশংসা তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন ‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর

সরাইলে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত অন্তত ৩০

শাহীনুর তানভীর (ব্রাহ্মণবাড়িয়া)
আপডেট : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১:৫০ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই গোষ্ঠীর দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ থেকে ৩০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে কয়েকটি বাড়িঘর, পাশাপাশি একটি কুঁড়েঘরে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত শাহাজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের মেঘুরহাটি এলাকায় এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্র জানায়, মেঘুরহাটি এলাকার একটি জমিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দানা মিয়া ও শিপন মিয়ার পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পূর্বের সেই বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষ টেঁটা–বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে আবারও মুখোমুখি হয়। ঘণ্টাব্যাপী ধাওয়া–পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে। বাকীরা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান, পূর্ব বিরোধের জেরে একই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে সেনাবাহিনী ১৫ জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর