শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

লক্ষ্মীপুরে প্রবাসীর পরিবারের ওপর হামলা, আহত ৩

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ৬:৫৯ অপরাহ্ন

লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা চালিয়ে প্রবাসী রিয়াজ হোসেন ও তার মা জেসমিন বেগমসহ (৫১) ৩ জনকে পিটিয়ে-কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি নিয়ে মামলা কিংবা কোন অভিযোগ নিচ্ছে না পুলিশ।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় ভূক্তভোগী মালয়েশিয়া প্রবাসী রিয়াজ হোসেন সাংবাদিকদের বিষয়টি জানায়।

এদিকে হামলাকারী মাহাবুব হাছান রিপনদের পক্ষে বুধবার (৬ ডিসেম্বর) রাতে থানা পুলিশ মামলা নেওয়ায় আতঙ্ক রয়েছে ভূক্তভোগী পরিবার। রিপন রাজধানীর রমনা থানা কৃষকলীগের সভাপতি।

এর আগে বুধবার সকালে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পূর্ব গোপীনাথপুর গ্রামের জুনুত গাজী বাড়িতে হামলার ঘটনা ঘটে।

আহত জেসমিন বেগম জুনুত গাজী বাড়ির মৃত মফিজ গাজির স্ত্রী। রিয়াজ তাদের বড় ছেলে। অপর আহত রিয়াজের দাদি নুরনাহার বেগম (৮৫)।

ভূক্তিভোগী পরিবার সূত্র জানায়, বাড়ির সামনেই পূর্ব গোপীনাথপুর জামে মসজিদ রয়েছে। অভিযুক্ত রিপন ওই মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারী। বুধবার সকালে মসজিদের টয়লেটের ট্যাংকি পরিস্কার করে প্রবাসী রিয়াজদের ঘরের পাশে উম্মুক্ত স্থানে ফেলা হয়। এতে ময়লার দুর্গন্ধ ছড়িয়ে পড়বে বলে রিয়াজ একটি গর্ত করে ময়লা মাটিচাপা দিতে বলে রিপনকে। এনিয়ে রিপন তার ওপর ক্ষিপ্ত হয়ে উঠে। একপর্যায়ে দুইজনের মধ্যে কথাকাটাকাটি হয়। সবার উপস্থিতিতে ঘটনাটি সমাধান হলেও পরে রিপন ও তার ভাই রাজু আহম্মেদসহ একদল লোক ধারালো অস্ত্র নিয়ে রিয়াজের পরিবারের ওপর হামলা করে। একপর্যায়ে ধারালো দায়ের কোপে রিয়াজের মা জেসমিনের মাথায় রক্তাক্ত জখম হয়। এসময় রিয়াজ ও তার দাদিকে পিটিয়ে আহত করে হামলাকারীরা। পরে আহত জেসমিনসহ অন্যদের সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত রিয়াজ হোসেন বলেন, আমরা থানায় মামলা নিতে গেলে পুলিশ নেয়নি। কিন্তু থানা পুলিশ আমাদের বিরুদ্ধে মামলা নিয়েছে। এখন আমাদের ওপর ফের হামলার ভয় রয়েছে। আমরা এখন বাড়ি ছাড়া।

কৃষকলীগ নেতা মাহবুব হাছান রিপন বলেন, রিয়াজ আমাদের কাজে বাধা দিয়ে হামলা চালিয়েছে। এ ঘটনায় আমার ভাই রাজু বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আমাদের বিরুদ্ধে রিয়াজদের অভিযোগ সত্য নয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, রিপনের ভাই একটি মামলা দায়ের করেছেন। অপরপক্ষও মামলা করতে এসেছেন। কিন্তু তাদের অভিযোগপত্রে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছিল। এতে তাদেরকে অভিযোগপত্র সংশোধন করে আসতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর