রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রোনালদোর গোল ৯৮৬, পেনাল্টি মিস সৌদির বিমান হামলায় ৪১ জন নিহত এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী কয়েকটি গাড়ি-বাড়িতে আগুন দিয়ে সরকারকে ক্ষমতাচ্যুত করা যাবে না: জয়নুল আবেদীন প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী বৃষ্টিতে শালিখায় ফসলের ক্ষতির শঙ্কা, দুশ্চিন্তায় কৃষক সশস্ত্র বাহিনী দিবসে রাজধানীতে বিএনপির র‍্যালি কৃষকদের জন্য সুখবর! উৎপাদন থেকে বাজারজাতকরণ—মিলবে কৃষিঋণ সুপ্রিম কোর্টে প্রবেশ-বহির্গমনে নতুন নির্দেশনা দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ঠেকাতে মাঠে থাকবে বিএনপি : রিজভী ডিসেম্বরজুড়ে কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বিএনপি ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা ‘সাংবাদিকদের বেঁধে পেটাব, জেলে ঢুকিয়ে দেব’—ভূমি কর্মকর্তার হুমকি

এখন নাটকেও অশ্লীলতা ঢুকে গেছে : রিয়াজ

বিনোদন রিপোর্ট
আপডেট : রবিবার, ১৮ জুন, ২০২৩, ২:৫৯ অপরাহ্ন

চিত্রনায়ক রিয়াজ বলেছেন ‘এখন নাটকেও এখন অশ্লীলতা ঢুকে গেছে।’

শনিবার (১৭ জুন) শিল্পকলা একাডেমিতে টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমে নাটকে অশ্লীলতার আগ্রাসন ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, ‘সন্ধ্যার পর এফডিসি গেলে ভয় লাগে। এসবের পেছনে অশ্লীলতা দায়ী। এখন নাটকেও অশ্লীলতা ঢুকে গেছে।’

তিনি আরও বলেন, ‘নাটকে যেভাবে সবাই কাপড় খুলছে, কদিন পর চামড়া খোলা ছাড়া আর কিছু বাকি থাকবে না। নাটকে সরকারি হস্তক্ষেপ নয়, পরিচালকদের হস্তক্ষেপ বেশি দরকার। অশ্লীলতা নিয়ন্ত্রণে দরকার হলে কঠিন পদক্ষেপ নিতে হবে আমাদের।’

উক্ত অনুষ্ঠানে নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ বলেন, ‘সব জায়গা নষ্ট হয়ে গেছে। দুর্নীতি দিয়ে ভরে গেছে। কয়দিন পর টাকা ছাড়া লিফটেও ওঠা যাবে না। টিভি চ্যানেলগুলো এখন রাক্ষস হয়ে গেছে। ভিউয়ের নামে এখন প্রতিদিন তাদের খাদ্য দরকার হয়। সব অদক্ষ এসব দখল করে আছে।’

ডিরেক্টরস গিল্ডের সভাপতি অনন্ত হিরার সভাপতিত্বে এই মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন দেশের স্বনামধন্য শিল্পীরা। এ সময় আরও উপস্থিত ছিলেন অভিনেত্রী নাজনীন হাসান চুমকী, নাট্যকার সংঘের সভাপতি হারুন রশীদ, প্রযোজক মনোয়ার পাঠানসহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর