বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল

বাংলাকে বৈশ্বিক পরিসরে পৌঁছাতে সাহিত্যের ব্যাপক অনুবাদ প্রয়োজন : সেলিনা হোসেন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩, ৭:০৫ অপরাহ্ন

বাংলাকে বৈশ্বিক রূপ দিতে এ ভাষার সাহিত্য ব্যাপকভাবে অন্যান্য ভাষায় অনুবাদ করা দরকার বলে মত দিয়েছেন নন্দিত কথাসাহিত্যিক সেলিনা হোসেন। এজন্য বাংলা একাডেমির পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসারও আহ্বান জানান স্বাধীনতা পদকজয়ী এ লেখিকা।

সোমবার গ্রিন ইউনিভার্সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সেলিনা হোসেন বলেন, আমরা শুধু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছি। কিন্তু যদি বাংলা ভাষায় লেখা গল্প উপন্যাস অন্যান্য ভাষায় অনুবাদ করা না হয় তাহলে এ সম্পর্কে বিশ্বের অন্য ভাষাভাষী মানুষ জানতে পারবে না। বিভিন্ন দেশের মানুষের জানার জন্য অনুবাদ প্রয়োজন। অনুবাদ না হলে বাংলাকে কেবল একটা দিবসেই আটকে থাকবে।

তরুণদের দেশের জন্য সমাজের জন্য কাজ করার আহ্বান জানিয়ে এ লেখক বলেন, তোমাদের পাশের মানুষ যদি খারাপ থাকে, দরিদ্র হয় তাহলে তাকে সাহায্য করার মধ্য দিয়ে তাকে নিয়ে ভালো থাকলেই জীবন স্বার্থক হবে। তোমরা যদি তোমাদের মানবিক বোধকে, মানবিক দর্শনকে অন্যের মাঝে সঞ্চারিত করে আলোকিত করতে পার তাহলেই জীবন স্বার্থক হবে। আজকের এ আয়োজন মহান হবে।

গ্রিন ইউনিভার্সিটিতে ‘বন্ধুসভার জয়যাত্রা ও সাংস্কৃতিক দুপুর’ শিরোনামের এ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্তু উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ।

সাবেক উপাচার্য ও বর্তমানে গ্রিন বিজনেস স্কুলের ডিস্টিংগুইশড প্রফেসর ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কে. এম. ওয়াজেদ কবির, ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড স্যোশাল সাইন্সেসের ডিন অধ্যাপক ড. মোঃ শহীদুল্লাহ, ফ্যাকাল্টি অব ল এর ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, জার্নালিজম ও মিডিয়া কমিউনিকেশন বিভাগের চেয়ারপার্সন ড. অলিউর রহমান, প্রক্টর ড. মো. মেহেদী হাসান, ক্লাবের মডারেটর সরোজ মেহেদী প্রমুখ উপস্থিত ছিলেন।

ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাচের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর অতিথিকে ফুলের তোড়া, উত্তরীয় ও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেয়া হয়।

উদ্বোধনের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বলেন, আমাদের আমাদের ভাষা দক্ষতা অন্য প্রাণী থেকে আলাদা করেছে। কিন্তু আমরা যে ভাষায় কথা বলছি যে ভাষাটা বুঝে বা না বুঝে জগাখিচুড়ি করে ফেলছি। বাংলার মধ্যে শুধু ইংরেজি মিশিয়ে দিচ্ছি। এতে ভাষার মর্যাদা খর্ব হচ্ছে। আমাদের উচিৎ ভাষা ব্যবহারের ক্ষেত্রে ন্যায্যতা নিশ্চিৎ করা।

তিনি বলেন, সারা বিশ্বে আজকে বড় বড় যুদ্ধ চলছে। আমাদের দেশও যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে। কিন্তু মানুষ হিসেবে শান্তি ও অহিংসার যে বার্তা সেটাই হলো আমাদের মূল বার্তা। আমরা অহিংস তখনই হবো যখন প্রকৃতির কাছাকাছি যাবো। গল্প উপন্যাস কবিতা আমাদের প্রকৃতির কাছাকাছি নিয়ে যায়। সেলিনা হোসেনের লেখায় সেসব প্রকৃতির বর্ণনা পাওয়া যায়।

তিনি তরুণদের বেশি বেশি পাঠে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

আলোচনা পর্ব শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর