শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী কয়েকটি গাড়ি-বাড়িতে আগুন দিয়ে সরকারকে ক্ষমতাচ্যুত করা যাবে না: জয়নুল আবেদীন প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী বৃষ্টিতে শালিখায় ফসলের ক্ষতির শঙ্কা, দুশ্চিন্তায় কৃষক সশস্ত্র বাহিনী দিবসে রাজধানীতে বিএনপির র‍্যালি কৃষকদের জন্য সুখবর! উৎপাদন থেকে বাজারজাতকরণ—মিলবে কৃষিঋণ সুপ্রিম কোর্টে প্রবেশ-বহির্গমনে নতুন নির্দেশনা দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ঠেকাতে মাঠে থাকবে বিএনপি : রিজভী ডিসেম্বরজুড়ে কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বিএনপি ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা ‘সাংবাদিকদের বেঁধে পেটাব, জেলে ঢুকিয়ে দেব’—ভূমি কর্মকর্তার হুমকি গণতন্ত্রের সংগ্রাম ও আত্মত্যাগের অবিস্মরণীয় প্রতীক এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন

সুপ্রিম কোর্টে প্রবেশ-বহির্গমনে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১:৫৩ অপরাহ্ন
ছবি : সংগৃহীত

সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদারে প্রবেশ ও বহির্গমন ব্যবস্থায় নতুন নির্দেশনা জারি করেছে প্রশাসন। এখন থেকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে নির্ধারিত গেট ব্যবহার করতে হবে। একই সঙ্গে আইনজীবী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর আদেশক্রমে জারি করা বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. হেমায়েত উদ্দিন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশ ও বের হওয়ার জন্য নির্ধারিত দুটি গেট ব্যবহার করতে হবে। গেট দুটি হলো মাজার গেট এবং আউটার গেট (বার কাউন্সিল ভবন সংলগ্ন গেট)।
এ ছাড়া ন্যায় সরণি গেট দিয়ে একমুখী চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। এই গেট দিয়ে শুধু সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে বাইরে যাওয়া যাবে, প্রবেশ করা যাবে না। অন্যদিকে, প্রশাসনিক জামে মসজিদ সংলগ্ন গেট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সার্বক্ষণিক বন্ধ থাকবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশের সময় আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ নিজ পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। প্রবেশপথে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ পরিচয়পত্র দেখতে চাইলে তা প্রদর্শন করতে হবে।
পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রবেশপথগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা তল্লাশি জোরদার করা হবে। প্রয়োজনে প্রাঙ্গণে প্রবেশ করতে আসা সবাইকে তল্লাশির আওতায় আনা হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী এবং বিচারপ্রার্থী জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন এ নিরাপত্তা নির্দেশনা কার্যকর থাকবে। নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর