রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে মার্কিন ভিসার আবেদন বাতিল হতে পারে সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়: তথ্য উপদেষ্টা আজ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২৭ ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের ‘সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার’ পিজিডি-এইচআরএম কোর্সে অনন্য কৃতিত্বের সাথে ৩.৮৩ সিজিপিএ পেলেন প্রভাষক রেজাউল হায়াত শান্ত মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক হজ নিবন্ধনের সময় শেষের পথে, পূরণ হচ্ছে না কোটা অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী জাতিসংঘে খামেনির ছবি তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট “আইনের শাসন, ক্ষমতা, বিচারহীনতা ও নাগরিক নিরাপত্তা: কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ?”

চট্টগ্রামে জিপের ধাক্কায় প্রাণ গেল শিশুর

চট্টগ্রাম প্রতিনিধি
আপডেট : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩, ১১:২৫ পূর্বাহ্ন

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকার শাহ আমানত সেতুতে দ্রুতগামী একটি জিপ গাড়ির ধাক্কায় রবিউল ইসলাম (৫) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার (৩ জুলাই) বিকেলে সেতুর উত্তরপ্রান্তে বশরুজ্জামান চত্বরে এ ঘটনা ঘটে।

সেতু এলাকায় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট মো. ওয়াসিম বলেন, সেতু থেকে বশরুজ্জামান চত্বরে নামার সময় গাড়িটি শিশুকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে। এসময় লোকজন গাড়িসহ চালককে আটক করে ফেলেন। পরবর্তীতে গাড়ি এবং চালক মো. জুলহাসকে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক ঢাকা পোস্টকে বলেন, সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় আহত এক শিশুকে হাসপাতালে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর